ছবির ক্যাপশন:
একজনের শরীরে করোনা শনাক্ত, হাসপাতালের আইসোলেশনে ভর্তি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৮৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ৮৮ জন বাংলাদেশির মধ্যে একজেরন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে হাসপাতলে আইসোলেশনে নেওয়া হয়েছে, এছাড়াও শরীরে করোনা উপসর্গ থাকায় তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে রাখা হয়। বাকি ৮২ জনকে পুলিশি পাহারায় কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত সাতদিনে মোট ৫৪৭ জন দেশে ফিরলেন।
জানা যায়, গত ১৬ মে খুলে দেওয়া হয় দর্শনা চেকপোস্ট। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ওইদিন থেকে দেশে ফেরার কথা থাকলেও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় সেদিন কেউ দেশে ফিরতে পারেননি। তবে পরদিন ১৭ মে ১১ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। ১৭ মে থেকে গতকাল ২৩ মে পর্যন্ত সাতদিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৫৪৭ জন দেশে পিরেছেন। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ‘গতকাল ভারতফেরত আরও একজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। পূর্বের নয়জনসহ বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশনে আছেন দশজন। করোনা শনাক্ত দশজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।’
