চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে আরও একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-23 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে আরও একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৫৮) নামের করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার (২২ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত রেজাউল করিম দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে। জানা যায়, স্বর্দি, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের এলে চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি করেন। করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে সংগৃহিত নমুনায় ১৭ মে করোনা শনাক্ত হয়। ওইদিনই তাঁকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে। এরমধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)