ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আওয়ামী মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্যজীবী লীগ ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা চুয়াডাঙ্গা জেলার প্রত্যেক উপজেলায় কমিটি গঠন করে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করবেন। আজকে ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি মৎস্যজীবী লীগ খুব শিঘ্রই এই জেলায় একটি সুসংগঠিত সহযোগী সংগঠন হিসেবে গড়ে উঠবে।’
চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সম্পাদক রিপন মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।
চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এজেএম হাসিবুল আলমের পরচিালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রেজাউল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি টোকন মিস্ত্রী, জেলা মৎস্যজীবী লীগ নেতা আজাদুর রহমান, আতিকুর রহমান বিশ্বাস, নাসির উদ্দিন, আব্দুল আলীম, মানিক মিয়া, বিল্পব মাস্টার, সাজ্জাদুর রহমান, হাসিবুল হক, সোভন মিয়া, মিণ্টু মিয়া, সামাদ আলী প্রমুখ।
