চুয়াডাঙ্গা মাষ্টাপাড়ায় গেটের ছাদ ভেঙ্গে শিশু রিয়া নিহত : এলাকায় শোকের মাতম : আহত ৪ : নবাগত জেলা প্রশাসকের ঘটনাস্থল পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2017-05-12 ইং
চুয়াডাঙ্গা মাষ্টাপাড়ায় গেটের ছাদ ভেঙ্গে শিশু রিয়া নিহত : এলাকায় শোকের মাতম : আহত ৪ : নবাগত জেলা প্রশাসকের ঘটনাস্থল পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
ঘটনাস্থল থেকে ফিরে আফজালুল হক: চুয়াডাঙ্গা মাষ্টারপাড়ায় একটি বাড়ির মূল ফটকের ছাদ ভেঙ্গে রিয়া (৯) নামের এক শিশুকন্যা নিহত এবং ৪জন গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা মাষ্টারপাড়ায় ওহাব আলীর মূল ফটকের ছাদ ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার মাষ্টারপাড়ার রাজিবের একমাত্র মেয়ে। আহতরা হলেন মাষ্টার পাড়ার মনিরের ছেলে মাহিম (৭) একই এলাকার আক্তারের ছেলে কাদের (৭), চুয়াডাঙ্গা মাষ্টারপাড়ার ভাড়াটিয়া ইব্রাহিমপুর স্কুলপাড়ার আতিয়ার রহমানের ছেলে জুয়েল (২৮) ও তার স্ত্রী সনিয়া খাতুন (২২)। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল রাজ্জাক ও এনডিসি তরিকুল ইসলাম। এসময় জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ নিহত রিয়ার পরিবারের প্রতি  গভীর সমবেদনা জানান ও নগদ ৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এলাকাবাসী জানায় ওহাব আলীর বাড়ির মূল ফটকের ছাদ হিসেবে একটি আলগা স্লাব ব্যবহার করা হয়েছিল। কিন্তু স্লাবটি ফটকের দু’দিকের পিলারের সাথে আটকানো ছিল না। এই ছাদের উপরেই গতকাল বিকালে ৭বছর বয়সী মাহিম, কাদের ও রিয়া খেলা করছিল। এসময় ওই বাড়ির গেটের সামনে অটো থেকে নামছিল জুয়েল ও সনিয়া। অটোতে কারা আসলো তা দেখতে মাহিম ও কাদের ছাদের কিনারায় আসলে ছাদ হিসেবে ব্যবহৃত আলগা  স্লাবটি গেটের পিলার থেকে একদিকে ঢলে পড়ে। এ সময় রিয়া নিয়ন্ত্রন হারিয়ে স্লাবটি ধরে নিচে নামার চেষ্টাকালে উপর থেকে গেটের ছাদ হিসেবে ব্যবহৃত স্লাবটি রিয়ার উপরে এসে পড়লে ঘটনাস্থলেই রিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। একই সাথে মাহিম ও কাদের ছাদ থেকে পড়ে এবং জুয়েল ও তার স্ত্রী সনিয়া বাসায় প্রবেশকালে স্লাবের আঘাতে গুরুতর আহত হয়। পরে শিশু রিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপোতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত কাদেরকে উন্নত চিকিৎসার্থে জন্য রাজশাহি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। মাহিম, সনিয়া, জুয়েল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসে। শিশু রিয়ার নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশু রিয়ার মৃত্যুতে এলাকার শতশত মানুষ ভিড় জমায় রিয়াদের বাড়িতে। শুধু তার বাবা-মাসহ নিকটজনেরাই নয়, প্রতিবেশিদের কান্নায় ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ। শিশু রিয়াকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়, বারবার মুর্ছা জাচ্ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে রিয়া বড়, ছোট ভাই রিয়াদ এখনো ভালোভাবে হাটতে শিখে নি। রিয়া চুয়াডাঙ্গা রাহেলা প্রাঃ স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। আজ সকালে রিয়ার দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)