আলমডাঙ্গায় ছিনতাইয়ের তিন মাস পর আসামী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-05-22 ইং
আলমডাঙ্গায় ছিনতাইয়ের তিন মাস পর আসামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মোটরসাইকেল ছিনতাইয়ের তিন মাস পর পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কুষ্টিয়া পোড়াদহ উত্তর কাটদহ এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি পোড়াদহ কাটদহ এলাকার রফাজল বিশ্বাসের ছেলে সালাম (৩৫)। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, মাদকসহ ৭-৮টি মামলা রয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানাধীন ইঞ্জিনচালিত মেশিনারিজ ব্যবসায়ী আলামিন তিন মাস পূর্বে সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা হয়ে হালসার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন। এসময় আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে অজ্ঞাত ব্যক্তি আলামিনের মোটরসাইকেল গতিরোধ করে। মোটরসাইকেল থামাতেই তাঁর হাতের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় ছিনতাইকারী তাঁর নিকট থাকা মোটরসাইকেল, নগদ ২৭ হাজার টাকা, মোবাইল ফোন ও মেশিনারিজ যন্ত্রপাতি নিয়ে যায়। পরে আলামিন নিকটতম হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে। দীর্ঘ তিন মাস পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামীকে খুঁজে বের করে আলমডাঙ্গা থানা-পুলিশ। আসামী গ্রেপ্তার করতে অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) দেবব্রত রায়, এসআই সুলতান, এসআই সুফল কুমার বিশ্বাস, এসআই হাসনাইনসহ সঙ্গীয় ফোর্স। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)