চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত

আপলোড তারিখঃ 2021-05-22 ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেলে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় জ্যোতি বি¯ু‹ট ফ্যাক্টরির নিকট এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন- সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আনসার ক্যাম্পপাড়ার মৃত ছহির উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৮), তাঁর স্ত্রী ও বড় ছেলে রাজিবুল হাসানের স্ত্রী শিউলী আক্তার (৩০)। জানা যায়, জ্যোতি বিস্কুট ফ্যাক্টরির অদূরে আব্দুর রহমান ও একই এলাকার লিয়াকতে ছেলে সোহেলের জমি রয়েছে। পাশাপাশি জমি হওয়ায় জমির সীমানা নিয়ে গতকাল তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে দুই পক্ষের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুর রহমান, তাঁর স্ত্রী ও বড় ছেলের বউ শিউলী আক্তার জখম হন। পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস বলেন, ‘আহতদের মধ্যে আব্দুর রহমামের মাথায় জখম হয়েছে ও শিউলী আক্তারে একটি হাত ভেঙে গেছে। আহতদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)