ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ জন আটক

আপলোড তারিখঃ 2021-05-21 ইং
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে, অবৈধ পথে ভারতে প্রবেশের সময় গতকাল বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুজন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)