ঝিনাইদহ কোটচাঁদপুরে দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগে

আপলোড তারিখঃ 2017-05-10 ইং
ঝিনাইদহ কোটচাঁদপুরে দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ কোটচাঁদপুরে দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ যুবলীগের দুই নেতা গ্রেফতার শাহিনকে বহিস্কারে কেন্দ্রে সুপারিশের সিদ্ধান্ত জেলা ছাত্রলীগের : উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন `02-Bcl-Leader-Sk-Sahin-Pic-`ঝিনাইদহ অফিস /কোর্টচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, যুবলীগ নেতা কৃষ্ণ ও রাজু আহম্মেদ ধর্ষনের দায়ে গতকাল বুধবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শাহিন কোটচাঁদপুর রেল স্টেশনপাড়ার ফজলুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত অন্য দুই ধর্ষক হচ্ছে স্টেশনপাড়ার হারেজ আলীর ছেলে রাজু আহম্মেদ ও বাজেবামুনদা গ্রামের যুবলীগের ওয়ার্ড সভাপতি শ্রীকান্তের ছেলে কৃষ্ণ কুমার। পুলিশ আজগার আলী ও সবুজ নামে আরো দুই ধর্ষককে খুজছে। ধর্ষকদের মধ্যে দুইজন কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের দেহ রক্ষি বলে অভিযোগ উঠেছে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে কোটচাঁদপুর থানায় বুধবার দুপুরে ৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। মামলা নং ৯/২০১৭। ওসি জানান, শেখ শাহিন, রাজু আহম্মেদ ও কৃষ্ণ নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আজগার আলী ও সবুজ নামে আরো দুই ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে। মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে গত সোমবার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ও মনোহরপুর গ্রামের দুই মেয়ে কোটচাঁদপুরে আসে সুন্দরবন এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার জন্য। তারা গার্মেন্টসে কাজের সন্ধানে ঢাকায় যাচ্ছিলো। রাতে তারা ট্রেনের জন্য কোটচাঁদপুরে প্লাটফর্মে অপেক্ষা করছিলো। এ সময় যুবলীগ নেতা কৃষ্ণ, রাজু, সবুজ, আজগার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন তাদের উঠিয়ে প্রথমে বিহারীপাড়া ও পরে সরকারী কেএমএইচ ডিগ্রী কলেজের পেছনে রিক্সা চালক আজিমের কলোনীতে নিয়ে যায়। সেখানে আজিমের স্ত্রীর সহায়তায় সারা রাত ধরে মেয়ে দুইটির উপর পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি ধামা চাপা দিতে ষাট হাজার টাকায় রফা করা হয়। কিন্তু ধর্ষনের ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়লে পুলিশ গতকাল বুধবার তাদের গ্রেফতার করতে বাধ্য হয়। কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল জানান, ধর্ষকরা তার কোন দেহরক্ষি নয়। কৃষ্ণের বাবা চা বিক্রেতা ও রাজুর মা ভিক্ষাবৃত্তি করে। তারা ছাত্র ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দল থাকায় বিষয়টি নিয়ে গেম খেলা হচ্ছে। এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুরিশ সুপার রেজাউল করিম জানান, আমি ট্রেনিংয়ে ঢাকায় আছি। তবে এ ধরণের ঘটনা ঘটে থাকলে পুলিশ কোন আপোষ করবে না। মেয়ের চাচা বদরুজ্জামান ও নিকটাত্মীয় মতিয়ার রহমান জানান, মেয়ে দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। তারা যার যার নাম বলছে এবং চিনতে পেরেছে পুলিশ তাদের তাদের আসামী করছে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার বিকালে ডাক্তারী পরীক্ষার জন্য মেয়ে দুইটিকে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ জানান, যদি এমন ঘটনা ঘটেই থাকে তবে আমিও এ ঘটনার নিন্দা জানাচ্ছি। তিনি আরো জানান, যেহেতু কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে আমরা তাকে বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠাবো। এদিকে এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ গতকাল বিকালে এক সাংবাদিক সম্মেলন করে ছাত্রলীগ সভাপতি শেখ শাহীনকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে বলে অবিলম্বে তার মুক্তি দাবি করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)