জীবননগর উথলীতে সাংবাদিক শাফায়েত হামলার শিকার

আপলোড তারিখঃ 2021-05-20 ইং
জীবননগর উথলীতে সাংবাদিক শাফায়েত হামলার শিকার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মহাসড়কের জায়গা দখল ও সড়কের মাটি কেটে জমি ভরাট প্রসঙ্গে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম শাফায়েত। এ সময় প্রকাশ্য দিবালোকে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সম্প্রতি চুয়াডাঙ্গা-জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান শুরু করে চুয়াডাঙ্গা সড়ক বিভাগ। ফলে উথলী বাসস্ট্যান্ডে অবস্থিত সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর নিজের জায়গায় মাটি ফেলে দোকান নির্মাণের জন্য ভরাট কাজ শুরু করেন উথলী গ্রামের মোল্লাবাড়ির ডা. জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে যুদ্ধু। আর এই মাটি আনা হয় পুকুর খননের নামে অবৈধভাবে মাটি বিক্রি করা কিছু মাটি ও বালু দস্যুদের কাছ থেকে। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছুদিন যেতে না যেতেই আবারও সড়ক বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করা হয়। কিন্তু পূর্বে যেখানে নিজের দোকান ছিল, সেখানে দোকান নির্মাণ না করে নিজের ইচ্ছামতো অন্যজনের দোকানের জায়গায় দোকান নির্মাণ করে পুনরায় ব্যাবসা শুরু করেন উথলী গ্রামেরই অপর এক দোকানি। আর সড়ক বিভাগের জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা কাজের হুকুম দেন হেলাল উদ্দিন যুদ্ধু। এ প্রসঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই দখলদারের নেতৃত্বে উথলী গ্রামের আমতলা পাড়ার মৃত রহমানের ছেলে আপন দুই ভাই শামীম (৩২) ও রাশিদুল (২৮) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক শাফায়েতের গলায় ধরে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করেন। এসময় তাঁকে শারীরিক নির্যাতনসহ প্রকাশ্যে হত্যার হুমকিও দেওয়া হয়। হেনস্তা করা হয় তাঁর পিতা আহম্মাদ উল্লাহকেও। কৌশলে নিজের ওপর হামলার এ দৃশ্য মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন এস এম শাফায়েত। এ ঘটনায় জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)