ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান

আপলোড তারিখঃ 2021-05-20 ইং
ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান ছবির ক্যাপশন:
ফিলিস্তিনিদের ওপর হামলা ও নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ সমীকরণ প্রতিবেদন: জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। মেহেরপুর: ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেছে মেহেরপুরের সর্বস্তরের ছাত্ররা। গতকাল বুধবার সকালে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নাসিম রানা বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরে বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধনে সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করেন। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মনির হাসান, শিলন, জাহিদ হাসান, এস এম প্লাবন প্রমুখ। ঝিনাইদহ: `` জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরাইলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী আব্দুস সালাম, নাজিম উদ্দিন জুলিয়াস, বাবুল আক্তার লাল্টু, রুবেল পারভেজ, শাহিনুর আলম লিটনসহ অন্যরা। বক্তারা ইসরাইলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)