আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা শ্রীরামপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ভাইয়ের স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত ভাসুর কারিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশ কারিবুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। গত ৩০ মার্চ রাশিদুলের স্ত্রী কারিবুলকে আসামী করে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা তদন্তকারী অফিসার এসআই গিয়াস উদ্দিন বলেন, মামলা দায়ের হওয়ার পর থেকে কারিবুল পলাতক ছিলেন। মাঝে মাঝে বাড়ি আসার সংবাদ পেয়ে তাঁকে ধরার জন্য অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেত। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর সাদা ব্রিজ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
