চুয়াডাঙ্গায় নিজের মাকে মারধর করায় খালাতো ভায়ের কোপে যুবক জখম

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
চুয়াডাঙ্গায় নিজের মাকে মারধর করায় খালাতো ভায়ের কোপে যুবক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিজের মাকে মারধর করায় খালাতো ভাইয়ের হাসুয়ার কোপে সাগর হোসেন (২৩) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা জখম সাগরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। জখম সাগর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার নজরুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগর তাঁর মাকে মারধর করে। গতকাল সকালেই এ বিষয়ে জানতে পারে সাগরের আপন খালাতো ভাই স্বজল হোসেন (২০)। দুপুর ১২টার দিকে বড় বাজার নিচের বাজারে দুই ভাই সামনা-সামনি হলে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে সজল তার হাতে থাকা হাসুয়া দিয়ে সাগরের মুখে ও কোপ দেয়। এতে সাগর গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় জখম সাগরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘স্থানীয় কয়েকজন সাগরকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। তার মুখের বামপাশে ধারালো অস্তের আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষকি চিকিৎসা দিয়ে হামপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘খালাকে মারধরের ঘটনায় দুই খালাতো ভায়ের মধ্যে বিরোধের জেরে এক ভাই জখম হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)