ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাল্লা ফুলবাড়ি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্র্ষে আব্দুর রাজ্জাক (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কোটচাঁদপুরের আলুকদিয়া গ্রামের মৃত করিম মুন্সির ছেলে। এ সময় তাঁর সঙ্গে থাকা আলুকদিয়া গ্রামের ছিফাত নামে আরও এক যুবক গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
