মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজবিনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী সেণ্টু। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের যতারপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের আবুল শেখের ছেলে সেণ্টু তাঁর স্ত্রী রেজবিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে নিজ গ্রাম বাবুপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে যতারপুর ব্রিজ পার হয়ে একই দিকে যাওয়া একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা রেজবিনা চলন্ত মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন সেণ্টু। স্থানীরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)