চুয়াডাঙ্গায় গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বুড়ো আটক

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বুড়ো আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লার আব্দুল সালাম ওরফে তুষ্ট বুড়োকে গাঁজাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ চরের মাঠ থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। আটককৃত তুষ্ট বুড়ো (৫৩) ভিমরুল্লাহ স্কুলপাড়ার মৃত চোমেদ আলীর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা একটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ভিমরুল্লা চরের মাঠে অভিযান চালান। এসময় একই এলাকার সব্দুল সালাম ওরফে তুষ্ট বুড়োকে আটক করা হয়। আটককৃত তুষ্ট বুড়োর কাছ থেকে উদ্ধার করা হয় ৫ শ গ্রাম গাঁজা। গতকালই নিয়মিত মামলাসহ তাঁকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত তুষ্ট বুড়ো এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গতকাল মঙ্গলবার গাঁজাসহ তাঁকে আটকের পর নিয়মিত মামলাসহ তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)