এক নারীর করোনা শনাক্ত, কোয়ারেন্টিনে আরও চারজন

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
এক নারীর করোনা শনাক্ত, কোয়ারেন্টিনে আরও চারজন ছবির ক্যাপশন:
দর্শনা সীমান্ত দিয়ে গত দুই দিনে ভারত থেকে দেশে ফিরেছেন ৮৩ জন নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে দ্ইু দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে ৮৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ৭২ বাংলাদেশি। এর আগে গত সোমবার দেশে ফেরেন আরও ১১ জন। গতকাল দেশে ফেরা ৭২ জনের মধ্যে ১ নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। শরীরে করোনা শনাক্ত হওয়ায় গতকাল দুপুরেই তাঁকে অ্যাম্বুলেন্সযোগে পুলিশি পাহারায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা। আক্রান্ত নারী থাকতেন ভারতের দিল্লি শহরে। এদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় আরও চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জানা যায়, গত দুই দিনে ভারত ফেরতদের চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নেওয়া হয়েছে। গত দুই দিনে মোট ৮৩ জন ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে এক নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাঁকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এছাড়া আরও চারজনের শরীরে করোনা উপসর্গ থাকায় তাঁদেরকে সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়েছে। অন্য ৭৯ জনকে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। সেখানে তাঁরা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন। গতকাল দেশে ফেরত বাংলাদেশিরা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ও ডা. আসিফ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডা. তরিকুল ইসলাম জানান, করোনা শনাক্ত ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তা পরীক্ষা করে দেখা হবে। দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে যারা এসেছেন, তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী আছেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে দু’দিনে মোট ৮৩ জন বাংলাদেশি দেশে ফিরলেন। ভারত থেকে দেশে ফেরা করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া পাঁচজনের বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, ‘ভারত থেকে দেশে ফেরা এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে করোনা উপসর্গ থাকা অন্য চারজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ভারতে নিয়মিত চিকিৎসা নেওয়া ক্যানসার আক্রান্ত ব্যক্তিসহ দুজন রোগীও রয়েছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)