কৃষক এখন কম খরচে ফসল ঘরে তুলছে

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
কৃষক এখন কম খরচে ফসল ঘরে তুলছে ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বোরো ধান কর্তনের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হাউলী ঈদগাহ মাঠে এ ধান কর্তনের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সরকার সেটি নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছে। বোরো মৌসুমে দেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। সেজন্য ধান কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বিগত সময় জনসংখ্যা কম ছিল, জমির পরিমাণ বেশি ছিল। তারপরও প্রযুক্তির অভাবে ফসল বেশি হত না। ফলে মানুষ অভাবগ্রস্ত ছিল। অনেক মানুষকে না খেয়ে থাকতে হত। এখন কৃষিবিদদের প্রচেষ্টায় উন্নতি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে বেশি ফসল উৎপাদন করছেন কৃষক ভাইয়েরা। তাই কৃষক এখন কম খরচে ফসল ঘরে তুলছে। আর সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গা একটি কৃষি প্রধান জেলাও। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জান মনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)