যুবলীগ কারো জেল-জুলুম-হুমকির ভয় করে না

আপলোড তারিখঃ 2021-05-18 ইং
যুবলীগ কারো জেল-জুলুম-হুমকির ভয় করে না ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় নঈম জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তাঁদের নিজস্ব কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর দর্শনে শেখ হাসিনার পথচলা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বিদেশে থাকার কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় সৌভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা প্রাণে বেঁচে যান। পৃথিবীর বিভিন্ন দেশে যাযাবর জীবন কাটিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রায় ৬ বছর পর ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন। বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার জন্য তিনি দেশে আসেন। আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য নয়। এদেশের মানুষের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে তিনি আপনাদের পাশে রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলার জনগণের অকুণ্ঠ সমর্থন ও অসীম আস্থার কারণে তিনি বার বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময়কর অবদান রেখে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ এই দেশ নেত্রীর যে কোন আন্দোলনে নির্ভয়ে জীবন দিত্রে প্রস্তুত থাকবে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ কারও জেল, যুলুম বা হুমকির ভয় করে না।’ বক্তব্য শেষে নঈম হাসান জোয়ার্দ্দার যথাযোগ্য মর্যাদায় দলীয় সভাপতির স্বদেশ ফেরার দিনটি উদযাপনের জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশের জনগণের প্রতি আহবান জানান। জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, সাজেদুল ইসলাম লাবলু, অ্যাড. তসলিম উদ্দীন ফেরোজ, আলমগীর আজম খোকা, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা আল ইমরান শুভ, ছাত্রলীগ নেতা মৃদুল হোসেন সৌরভ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ হাসান শরীফ, যুবলীগ নেতা পিরু মিয়া, আব্দুল আলিম ফটিক, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, দরুদ হাসান, বিপ্লব হোসেন, রামীম হাসান শৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, টুটুল, পিয়াস, লোকমান, কবির, জাকির, নোমান, রিমন, আনোয়ার, ইমরান, শাকিব, বাচ্চু প্রমুখ। আলোচন সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)