ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপলোড তারিখঃ 2017-05-10 ইং
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানার সদ্য যোগদান কৃত ওসি আহম্মেদ কবীর হোসেন গতকাল বিকালে মহেশপুর রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাব মহেশপুর দুটি সংগঠনের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সাধারণ সম্পাদক ওবাইদুল হক, রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দীন, ইয়াকুব আলী, জামসেদ আলম বকুল, মোস্তাফিজুর রহমান উজ্জল, আহসান হাবিব, আব্দুর রহিমসহ দুটি ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় তদন্ত ওসি ফারুক হোসেন সকলের মঙ্গল কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)