টিটিসি ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে ১১ বাংলাদেশি

আপলোড তারিখঃ 2021-05-18 ইং
টিটিসি ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে ১১ বাংলাদেশি ছবির ক্যাপশন:
দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ১১ জন দর্শনা অফিস: দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ১১ বাংলাদেশি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথ দিয়ে তাঁরা দেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তাঁদের সবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে বিশেষ পরিবহন ব্যবস্থায় তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ফিরে আসাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম জেলার হাটহাজারির পাহাড়তলীর ছকিনা বেগম (৪৫), উত্তর কাটলী গ্রামের শফিকুল ইসলাম (৪৫), রানবাজারের জিয়াউদ্দীন (৫০), পাটখালী গ্রামের জহির উদ্দীন (৩৮), সাব্বির আহমেদ (৪৮), ইউনুস আলী (৫৭), মুক্তা বেগম (৪৮), কৃষ্ণ কুমার (৩৫), নওগাঁ সদরের শাহজাহান আলী (৫৫), তানিয়া বেগমসহ (৪৭) ১১ জন। দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ভারতে আটকে পড়াদের মধ্যে সোমবার প্রথমবারের মতো ১১ জন দেশে প্রবেশ করেছেন। এর আগে তাঁরা ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে। পরে ভারতের নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন তাঁরা। দর্শনা চেকপোস্টে সকল আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ব্যবস্থায় তাঁদেরকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই আব্দুল আলীম জানান, সোমবার ফেরত আসা সবাই চিকিৎসা নিতে ভারতে গিয়েছিল। এরপর করোনার লকডাউনের কারণে দেশের সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ভারতে আটকা পড়ে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, দেশে প্রবেশে পর তাঁদেরকে বিশেষ পরিবহন ব্যবস্থায় চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে নেওয়া হয়েছে। সেখানেই তাঁদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। পুরো প্রক্রিয়া তদারকিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন, দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সহিদ ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিত সাহা। উল্লেখ্য, এর আগে গত রোববার তাঁদের দেশে ফেরার কথা থাকলেও এনওসি জটিলতায় তাঁরা সেদিন দেশে ফিরতে পারেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)