সংঘর্ষে চাচা-ভাস্তেসহ তিনজন জখম

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
সংঘর্ষে চাচা-ভাস্তেসহ তিনজন জখম ছবির ক্যাপশন:
ঈদের দিন গাঁজা সেবন করে ভাবির ঘরে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় গাঁজা সেবন করে ভাবির ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে চাচা-ভাস্তের সংঘর্ষে তিনজন গুরুতর জখম হয়েছে। ঈদের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ঘোলদাঁড়ি গ্রামের বুড়াপাড়ার জোনাব আলীর দুই ছেলে সোয়েব (২০) ও লিখন (১৮) এবং একই এলাকার আবু জাফর হাসানের ছেলে গাঁজা সেবন করে ভাবির ঘরে প্রবেশের দ্বায়ে অভিযুক্ত মেহেদি হাসান (৩৫)। আহত লিখন অভিযোগ করে বলে, ‘সন্ধ্যায় আমার মা ঘরে একা কাজ করছিলেন। আমরা বাড়ির বাইরেই ছিলাম। এসময় আমার চাচা মেহেদি গাঁজা সেবন করে মায়ের ঘরে ঢুকে অসৌজন্যমূলক আচরণ শুরু করে। মায়ের চিৎকারে আমরা দুইভাই ঘরে দৌঁড়ে গেলে চাচা আমাদেরকে গালি দিতে থাকে। গালি দিতে নিষেধ করলে ঘরে থাকা একটি বটি দিয়ে চাচা আমার মাথায় কোপ মারে। এসময় আমার বড় ভাই সোয়েব চাচাকে ঠেকাতে গেলে সে ভাইকেও আঘাত করে।’ অভিযুক্ত মেহেদি হাসান বলেন, ‘আমি কিছুই করিনি, এমনিতেই ভাবির সঙ্গে কথা বলতে গেছিলাম। এসময় তাঁর দুই ছেলে অকারণে আমাকে মেরে জখম করেছে।’ জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, আহতদের তিনজনের মাথাসহ শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তাদেররে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)