কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ দুজন আহত

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ দুজন আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলাকান্দর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলাম আশরাফ জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে মোটরসাইকেলযোগে সেখানে যাচ্ছিলেন এমপি আনার। সেসময় তার সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। পথে বলাকান্দর এলাকায় পৌছাঁলে বিপরীত থেকে আসা আর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়র তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত সহকারী সচিব এম.এ রউফ জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারে মাথার পিছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার সিটিস্ক্যান করানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)