ছবির ক্যাপশন:
নতুন দুজনসহ চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা দুই হাজারে ছুই ছুই
সমীকরণ প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ১৪৯ জনের। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন গত শনিবার দেশে করোনায় ২২ জনের মৃত্যু হয়, আর নতুন করে শনাক্ত হয় ২৬১ জন। সেই তুলনায় গতকার করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গতকালের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে ২১ হাসপাতালে ও একজন বাসায় মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের দুজন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও দুনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৬ জন, আলমডাঙ্গায় ৩৬০ জন, দামুড়হুদায় ৩২৭ জন ও জীবননগরে ২০৪ জন। গত ১৩ মে থেকে গত ১৫ মে পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করেনি। তবে গতকাল রোববার পূর্বের পাঠানো দুটি নমুনার ফরাফল সিভিল সার্জন অফিসে এসে পৌছায়। উক্ত দুটি নমুনাতেই করোনা শনাক্ত হয়েছে। গতকাল জেলার দামুড়হুদা উপজেলার নতুন তিনজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৫৩ জন, আলমডাঙ্গার ৩৩৬ জন, দামুড়হুদার ৩০৩ জন ও জীবননগরের ১৮৪ জন।
গতকাল রোববার জেলা স্বাস্থবিভাগ করোনা পরীক্ষার জন্য ১৭টি নমুনা সংগ্রহ করে র্যাবে প্রেরণ করেছে। এনিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৭৪টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৪৭৪টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ২২৯টি, পজিটিভ ১ হাজার ৮৯৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬২ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৭ জন, আলমডাঙ্গায় ৬ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ১৬ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫১ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, আলমডাঙ্গায় ৩ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ১৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৩ জন ও আলমডাঙ্গার ৩ জন ও দামুড়হুদায় ২ জনসহ ৮জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৩ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
