অভিযুক্ত রাজু ও হোটেল ম্যানেজার সাজ্জাদ আটক

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
অভিযুক্ত রাজু ও হোটেল ম্যানেজার সাজ্জাদ আটক ছবির ক্যাপশন:
দর্শনায় হিমেল আবাসিক হোটেলে যুবতীকে ধর্ষণ চেষ্টা, মিন্টুর গা-ঢাকা দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থিত হিমেল আবাসিক হোটেলে এক যুবতিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। দর্শনা থানাধীন রামনগর তালতলাপাড়ার জামাল উদ্দিনের ছেলে রাজু আহমেদের (২২) বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ ঘটনায় ওই যুবতীর পিতা রাজু আহমেদকে প্রধান আসামী এবং দর্শনা হিমেল আবাসিক হোটেলের মালিক মিন্টু ও হোটেল ম্যানেজার সাজ্জাদকে সহযোগিতা করার অপরাধে আসামী করে দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত রাজু ও তার সহযোগী হোটেল ম্যানাজার সাজ্জাদ হোসেনকে ইতিমধ্যে আটকও করেছে দর্শনা পুলিশ। তবে আরেক সহযোগী হোটেল মালিক মিন্টুকে খুঁজছে পুলিশ। জানা গেছে, দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জনৈক এক যুবতী নারীকে ফুঁসলিয়ে নিয়ে আসে রাজু। এরপর হোটেলের ৪ নম্বর রুমে মেয়েটিকে নিয়ে ধর্ষণের অপচেষ্টা চালায় রাজু। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ হোটেলে তল্লাশি চালিয়ে অভিযুক্ত রাজু আহম্মেদ ও তার সহযোগী হোটেল ম্যানেজার সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। মামলা দায়েরের পর থেকেই হোটেল মালিক মিন্টু গা-ঢাকা দেয়। এদিকে, গ্রেপ্তারকৃত রাজু এবং সাজ্জাদকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর দিকে, হোটেল থেকে উদ্ধার হওয়া ওই যুবতী নারী চুয়াডাঙ্গা আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস ২২ ধারায় জবানবন্দি পেশ করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)