ঈদের নামাজ পড়া হলো না কিশোর হৃদয়ের

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
ঈদের নামাজ পড়া হলো না কিশোর হৃদয়ের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ঈদের তিনদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত : আহত আরও ২৬ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঈদের তিনদিনে আহত হয়েছে আরও ২৬ জন। ঈদের দিন থেকে গতকাল রোবার পর্যন্ত চুয়াডাঙ্গা সদর,, দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার পৃথকস্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় ও অপর আরেজনের মৃত্যু হয়েছে আলমসাধু থেকে ছিটকে পড়ে। তবে আহত ২৬ জনের প্রত্যেকেই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। নিহতরা হলো- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার একরামুল হকের ছেলে ও লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হৃদয় (১৬) ও আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লাপাড়ার আইয়ুব মালিতার ছেলে মাসুদ (৩০)। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার মণ্টু মিয়ার ছেলে রিফাত (১১), চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হলপাড়ার আলমগীর হোসেনের ছেলে পারভেজ (৩৫), বনানীপাড়ার আলমগীর হোসেনের ছেলে ফাহিম হোসেন অঙ্কন (১৮), একই এলাকার ফজলুর রহমানের ছেলে সাব্বির হোসেন (১৮) ও বাবর আলীর ছেলে রকি (১৭), জীবননগর উপজেলার কাশীপুর গ্রামের রবিউলের মেয়ে তানিয়া (২২), সদর উপজেলার কদমতলা গ্রামের মজিবুরের ছেলে রাব্বি (১২), চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার সামাদের ছেলে ওসমান গণি (২০), দৌলতদিয়ার স্কুলপাড়ার শহীদুল ইসলামের ছেলে তুষার (২০), একই এলাকার ওয়াজ্জেল হোসেনের ছেলে মুকুল (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের সিনামের ছেলে শাহীন (২৭), একই এলাকার আব্দুল হায়ের ছেলে জয়নাল (২৫), ঝিনাইদহ জেলার হলিধানী গ্রামের মুজিবরের ছেলে রজন (৪০), চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের হবির ছেলে ডালিম (৩২), বেগমপুর হাটপাড়ার সালামের ছেলে শাহিন (২৫), দামুড়হুদা উপজেলার চাঁনপুর গ্রামের আইয়ুব আলী (৩৫), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ওহিদ হোসেনে ছেলে শরিফুল ইসলাম (৩১), একই এলাকার হালিমের ছেলে রকিবুল (৩০) ও আব্বাসের ছেলে শিলন (২৬), চুয়াডাঙ্গা পৌর এলাকার আশিকুল ইসলাম আশিক (২৫), বেগমপুর ইউনিয়নের জসিম হোসেনের ছেলে সাব্বির (২০), সদর উপজেলার বেগনগর ৫ মাইল গ্রামের আনসার আলীর ছেলে শাহিন (২৪) ও শাহিনের স্ত্রী ইভা খাতুন (২০)। আহতদের প্রত্যেককে স্থানীয় ব্যক্তিরা দুর্ঘটনার পর উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। প্রত্যেকেই বিভিন্নস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে বলে নিশ্চত করে আহত ব্যক্তিরা নিজেই ও তাঁদের পরিবারের সদস্যরা। ঈদের দিন নিহত দুজনের মধ্যে হৃদয়ের মৃত্যু হয় সকাল আটটার দিকে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময়। জানা যায়, ঈদের নামাজ পড়ার জন্য নিজ মোটরসাইকেলযোগে মসজিদে যাচ্ছিল হৃদয় ও তার চাচাতো ভাই রিফাত। পথের মধ্যে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে নিহতের চাচাতো ভাই রিফাত (১১)। খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত হৃদয়ের লাশ নিয়ে বাড়ি ফেরে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সতস্যতা নিশ্চিত করে বলেন, নিজেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে হৃদয় নামের ওই কিশোরের মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় ঈদের নামাজ পড়া হলো না কিশোর হৃদয়ের। তার বাড়িতে এখনো শোকের ছায়া রেগে আছে। এদিকে, আলমডাঙ্গায় ঈদের দিন বিকেলে আলমসাধু থেকে পড়ে গুরুতর আহত হয় মাসুদ (৩০) নামের এক যুবক। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, ঈদের দিন সকালে মাসুদসহ এলাকার বেশকিছু যুবক একটি আলমসাধু ভাড়া করে তাতে সাউন্ড বক্স লাগিয়ে গান বাজিয়ে আলমডাঙ্গা থেকে মেহেরপুরের মুজিবনগরে ঘুরতে যায়। বিকেলে ফেরার পথে আইলহাস ইউনিয়নের আবুল পার্ক এলাকায় পৌঁছালে মাসুদ আলমসাধু থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এসময় মাসুদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)