ঈদের জামাতের খুতবায় ভুল ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
ঈদের জামাতের খুতবায় ভুল ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৮ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া ও মীনগ্রামে ঈদের জামাতে টাকা আদায় ও খুতবা পড়ার সময় ভুল ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। ঈদের দিন সকালে ক্ষুদ্র রয়েড়া গ্রামের মসজিদে ঈদের নামাজ আদায় শেষে ওই গ্রামের জামিরুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মহিদ শেখের সমর্থকদের কথা কাটাকাটি হয়। বিষয়টি তখন থেমে গেলেও নামাজের পর মসজিদের বাইরে দুইপক্ষের লোকজন ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে, একই উপজেলার মীনগ্রামে ঈদের জামাতের পর খুতবা তিলাওয়াতে ভুল ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা তোলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। তেমন বড় কিছু না। বর্তমানে পরিস্থিতি ভালো আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)