ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
ভাইরাল হওয়ার নেশায় ফেসবুকে ফেনসিডিল সেবনের ছবি আপলোড করে গ্রেপ্তার হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের এক যুবক। গত বৃহস্পতিবার রাতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন একই উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া এলাকার আতিকুল ইসলামের ছেলে। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জানা গেছে, ভাইরাল হওয়ার নেশায় ফেসবুকে ফেনসিডিল সেবনের ছবি আপলোড ও স্ট্যাটাস দেয় ইসমাইল। ছবিটি নজরে আসায় ঈদের আগের দিন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
