গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় তাহাজউদ্দিন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা উত্তরা হায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তাঁর মৃত্যু হয়েছে। নিহত তাহাজ উদ্দীন উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী বহাল পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তবে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে নিহত তাহাজউদ্দীনের পরিবার। জানা যায়, গত বুধবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারপাড়ার মকলেচ আলীর ছেলে লাবলু হোসেন (২৫) ও কুবলুসের ছেলে সরল হোসেন (২০) দ্রুত গতিতে মোটরসাইকেল পাল্লা দেওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া তাহাজউদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা উত্তরা হায়কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তার মৃত্য হয়। দুর্ঘটনার পর থেকে লাভলু ও তার পরিবারের লোকজন কোনো খোঁজখবর নেয়নি এবং চিকিৎসার জন্য কোনো সহযোগিতা করেনি বলে নিহত তাহাজউদ্দীনের পরিবার অভিযোগ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)