অসুস্থ্য মা’কে হাসপাতালে নেওয়ার পথে : আলমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় আহত ৪

আপলোড তারিখঃ 2017-05-09 ইং
অসুস্থ্য মা’কে হাসপাতালে নেওয়ার পথে : আলমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় আহত ৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে আসার পথে গুরুতর আহত হয়েছেন মা ফুলজান নেছাসহ তার পরিবারের ৩ জন। সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকও মারাত্মক আহত হয়। গতকাল বেলা ১১টার দিকে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে আলমডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন পুকুরের ভেতর উল্টে পড়ে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া মিরপুরের আবুরি মাগুরার মৃত কিতাব আলীর ছেলে ট্রাফিক ইন্সপেক্টর কাওছার আলী তার অসুস্থ্য মা ফুলজান নেছাকে চিকিৎসার জন্য বাড়ি থেকে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ার হাসপাতালে নিয়ে আসছিলেন। তার সাথে ছোট ভাই রায়হান উদ্দিনের স্ত্রী নুরজাহানও ছিলেন। তারা আসাননগর ঝুটিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে অটো ড্রাইভার শরিফুল ইসলামের গাড়ি ভাড়া করে আলমডাঙ্গায় আসছিলেন। আলমডাঙ্গায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলমডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন পুকুরে উল্টে পড়ে। এতে ৪ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে ড্রাইভার শরিফুলকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জন ফাতেমা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)