কোটচাঁদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-12 ইং
কোটচাঁদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বজ্রপাতে মালেকা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুশনা ইউনিয়নের কুড়ির মাঠে এ ঘটনা ঘটে। নিহত মালেকা কুশনা দুয়ারপাড়া গ্রামের নাজির উদ্দিনের স্ত্রী। কুশনা গ্রামের বাসিন্দা এখলাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, কুড়ির মাঠ থেকে ধানের নাড়া নিয়ে বাড়ি ফিরছিলেন মালেকা। এ সময় বৃষ্টির শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে বিচুলি শুকাতে দিয়ে বৃষ্টি শুরু হলে তিনি তা গুচাচ্ছিলেন। এমন সময় বজ্রপাতে শেফালীর গোটা শরীর ঝলসে যায়। শেফালীর এহেন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)