সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ক্লাস নেওয়ায় জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-11 ইং
সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ক্লাস নেওয়ায় জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলে সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়ার অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে ক্লাস নেওয়ার সময় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ব্রাইট স্কুল কর্তৃপক্ষকে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর আবারও স্কুল পরিচালনা করলে পরবর্তীতে ব্রাইট স্কুলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারী করে দেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)