স্বপ্নজয়ী মায়েরা পেলেন সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-05-10 ইং
স্বপ্নজয়ী মায়েরা পেলেন সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ে নির্বাচিত স্বপ্ন জয়ী মা’দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত। পরে জেলা পর্যায়ে নির্বাচিত স্বপ্ন জয়ী মা’দের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা বড় বাজার পাড়ার মৃত জহিরুল হক মালিকের স্ত্রী সাজেদা খাতুন, চুয়াডাঙ্গা সবুজপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের স্ত্রী মখলেসা খাতুন, আলমডাঙ্গা একচেঞ্জপাড়ার সাইদুর রহমানের স্ত্রী ফেরদৌসি রহমান, আলমডাঙ্গা কোর্টপাড়ার মৃত বজলুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জীবননগর মনোহরপুরের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী মহিমা খাতুন, একই এলাকার মশিউর রহমানের স্ত্রী ঝরনা বেগম, দামুড়হুদা মুক্তারপুরের ইদ্রিস আলীর স্ত্রী রওশনারা বেগম ও দামুড়হুদা কার্পাসডাঙ্গার কামরুজ্জামানের স্ত্রী ফুলুরা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)