অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেনসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে : সরোজগঞ্জ প্রেসক্লাবের যাত্রা শুরু

আপলোড তারিখঃ 2017-05-09 ইং
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেনসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে : সরোজগঞ্জ প্রেসক্লাবের যাত্রা শুরু ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম/ইকরামুল হক: ‘সত্য সততা, শান্তির প্রত্যাশা’ স্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল সরোজগঞ্জ প্রেসক্লাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গতকাল বিকাল ৪টায় সরোজগঞ্জ বাজারের পূবালী ব্যাংকের পাশে সাংবাদিক এম লাবলুর রহমানের উপস্থাপনায় নবগঠিত প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রতিদিনের নতুন খবরের সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক ও নীলকন্ঠ ডট কমের প্রধান সম্পাদক হুসাইন মালিক, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিবর মিয়া, সরোজগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম (জাহিদ), ঐশি ফাউন্ডেশনের পরিচালক  এইচএম মোর্জেম, তিতুদহ ইউনিয়নের যুগ্ম-আহবায়ক আরিফ জাহান, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ হাসান ও সাংবাদিক জিল্লুর রহমান রুবেল। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে সরোজগঞ্জ প্রেসক্লাবের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন। এসময় অতিথিরা নবগঠিত প্রেসক্লাবের সকল সদস্যদের সাথে পরিচিত হন। এছাড়া অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় পত্রিকার গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)