দামুড়হুদায় মাটি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-09 ইং
দামুড়হুদায় মাটি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজিবার নামের এক মাটি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ী মজিবার দীর্ঘদিন ধরে জয়রামপুর চৌধুরীপাড়া থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মাটি ব্যবসায়ী মজিবারকে অপরাধী সাবস্ত্য করে পরিবহন ও মাটি বিক্রির অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে ৩০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মাটি বহনকারী দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)