চুয়াডাঙ্গার আরও ৩৮৪ কর্মহীন-অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

আপলোড তারিখঃ 2021-05-09 ইং
চুয়াডাঙ্গার আরও ৩৮৪ কর্মহীন-অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার নতুন আরও ৩৮৪ জনের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরুপ এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এদিন জেলার হোটেল শ্রমিক, রেলওয়ে এলএসডি ও বিএডিসি শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মানবিক সহায়তার প্যাকেজে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুরীর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়। এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে প্রায় ১৯শ জন কর্মহীন অসহায়কে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনা ও লকডাউনের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন-যাপন করছেন। তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে জেলায় মানবিক সহায়তা এসেছে। এসব সহায়তা কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।’ করোনা সচেতনতায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। এক্ষেত্রে সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অযথা বাইরে বের হওয়া যাবে না।’ খাদ্য সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)