চার পুলিশ সদস্য আহত : তিন মাদক কারবারী আটক

আপলোড তারিখঃ 2021-05-09 ইং
চার পুলিশ সদস্য আহত : তিন মাদক কারবারী আটক ছবির ক্যাপশন:

দর্শনায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় চার পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়া চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে দামুড়হুদা উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিন, এএসআই মামুন ও এএসআই ইদ্রিস আলী। এসময় অভিযুক্ত তিনজন মাদক চোরাকারবারীকে আটক করে পুলিশ। তাঁদের নিকট হতে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌরসভার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২) ও তার ছেলে খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাহমুদুল হকের নেতৃত্বে ৫ পুলিশ কর্মকর্তার একটি টিম দর্শনার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১০৮ বোতল ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলীকে (৫২) আটক করে পুলিশ। ঠিক সেসময় খায়রুল ইসলাম ও আব্দুল হাকিমসহ অজ্ঞাত বেশ কয়েকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারিদিক ঘিরে ফেলে আরও একটি অভিযান পরিচালনা করে। এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাসেম আলী ও তার ছেলে খায়রুল ইসলাম এবং আব্দুল হাকিমকে ২৬ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়। এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, ‘দর্শনা পৌরসভার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হাসেম আলীকে ফেনসিডিলসহ আটক করা হলে পুলিশের ওপর হামলা করে চোরাকারবারীরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। চোরাকারবারীদের হামলায় চার পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। পলাতক অন্য আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)