চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, হাসপাতালের আইসোলেশনে স্ত্রী

আপলোড তারিখঃ 2021-05-08 ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, হাসপাতালের আইসোলেশনে স্ত্রী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আব্দুল করিম (৮০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বৃদ্ধ আব্দুল করিমের স্ত্রী। নিহত আব্দুল করিম আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে। জানা যায়, গত ৩ মে পরিবারের সদস্যরা জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট আক্রান্ত আব্দুল করিম ও তাঁর স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। দুজনের শরীরেই করোনা উপসর্গ জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি রাখেন। ওই দিনই তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার প্রেরণ করা হয়। ৫ মে স্বামী-স্ত্রীর দুজনের নমুনায় করোনা শনাক্ত হয়। ফলাফল পেয়েই হাসপাতাল কর্র্তৃপক্ষ তাঁদের দুজনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় আব্দুল করিমের। স্বাস্থবিধি মেনে নিহতের লাশের দাফনের সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে। তবে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে আব্দুল করিমের স্ত্রী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ্ আকরাম বলেন, হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন আব্দুল করিমের নমুনায় গত ৫ মে করোনা শনাক্ত হলে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য বিধি মেনে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৩৬২টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ১৩৬টি, পজিটিভ ১ হাজার ৮৭৭টি ও নেগেটিভ ৭ হাজার ২২৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৯ জন, আলমডাঙ্গায় ৯ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ১১ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৮ জন হোম আইসোলেশন আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২২ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ১১ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গার ২ জনসহ ৬জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৪ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২ জনের। এর মধ্যে সদর উপজেলার ২১ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)