চুয়াডাঙ্গায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসান আটক

আপলোড তারিখঃ 2021-05-08 ইং
চুয়াডাঙ্গায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসান আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসানকে (৪০) পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলুকদিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে পাঁচ গ্রাম গ্রাঁজা উদ্ধার হয়। আটক আসান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার স্থায়ী বাসিন্দ। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম হাতিকাটা গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক আসানকে পাঁচশ গ্রাম গাঁজা জাতীয় মাদকদ্রব্যসহ আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে চুয়াডাঙ্গা সদর থানায় বেশ কয়েকটি মাদকের মামলা আছে। গতকালই আটককৃত আসামিসহ তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)