জীবননগরে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং : সাধারণ মানুষের ভোগান্তি চরমে!

আপলোড তারিখঃ 2017-05-09 ইং
জীবননগরে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং : সাধারণ মানুষের ভোগান্তি চরমে! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন জীবননগরবাসীর ভোগান্তির আর এক নাম পল্লী বিদ্যুৎ। সময় অসময় পিক-অফপিক আওয়ার প্রতিনিয়ত মানুষের চাহিদার বিপরিতে পাল্লা দিয়ে চলছে অসহনীয় লোডশেডিং। প্রতিদিন সকাল থেকে শুরু ঘন্টার পর ঘন্টা লোডশেডিং কখনো মধ্যে রাতে আরো বেশি সময় ধরে চলে পল্লী বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিং। মাত্রাহীন এই লোডশেডিংয়ের ফলে ব্যহত হচ্ছে জীবননগরে উন্নয়ন, ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়া। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জীবননগর শাখার জীবননগর ও উথলী ভাগাভাগি করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যে কারণে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর কবলে পড়েছে জীবননগর জোনাল অফিস। এব্যপারে পল্লী বিদ্যুৎ জীবননর জোনাল অফিসের ইঞ্জিনিয়ার মামুনুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, জীবননগর গ্রেডে বিদ্যুতের চাহিদা সাড়ে ১২ মেগাওয়াট কিন্তু জাতিয় গ্রেড থেকে সরবরাহ করা হয় ৫মেগাওয়াট ফলে সব সময় কম পক্ষে সাড়ে ৭মেগাওয়াট বিদ্যুত চাহিদার চেয়ে কম পাওয়া যায়। তিনি আরও বলেন জীবননগরে কয়েকদিন যাবৎ বিদ্যুতের লোডশেডিং বেশি হওয়ার কারণ আমাদের এ অঞ্চলে বিদ্যুৎ আসে দুটি লাইনের মাধ্যমে তার মধ্যে ভৈরব টাওয়ার ঝড়ে ভেঙ্গে যাওয়ার ফলে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ আছে এটি মেরামত হলে এতটুকু লোডশেডিং থাকবে না বলে আশা করি। এদিকে এলাকাবাসীসহ সুশীল সমাজের সকলে পল্লী বিদ্যুতের এ অসহনীয় লোডশেডিংয়ের হাত থেকে রেহায় পেতে পল্লী বিদ্যুতের উদ্ধতর্ন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)