৪৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-08 ইং
৪৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি অমান্যসহ সরকারি বিধি-নিষেধে অগ্রাহ্য নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি অমান্য, সরকারি বিধি-নিষেধ না মানাসহ বিভিন্ন অপরাধে ৪৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিনভর জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালায় ৬টি মোবাইল টিম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নানান তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে করোনার লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে ঘোরাঘুরি ও সরকারি বিধি নিষেধ না মানায় ৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়। জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৬টি ভ্রাম্যমাণ আদালত। আদালতগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)