পুকুরের বিষ প্রয়োগের ঘটনা, এক ব্যক্তিকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-05-07 ইং
পুকুরের বিষ প্রয়োগের ঘটনা, এক ব্যক্তিকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পূর্ব বিরোধের জের ধরে আজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আজাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আজাদ হাপানী গ্রামের দক্ষিণপাড়ার আজের আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন যাবত হাপানী গ্রামের একটি পুকুরের বিষ প্রয়োগের ঘটনা জানাজানি নিয়ে আজাদের সঙ্গে একই এলাকার আমদ আলীর দুই ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় আজাদ নিজ বাড়িতে ধান মাড়ায়ের কাজ করছিল। এসময় একই এলাকার আমদ আলীর দুই ছেলে সাইফুল ও কালাম আজাদাদের বাড়িতে এলে তাঁদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সাইফুল ও কালাম বাশ ও লাঠি দিয়ে আজাদকে পিটিয়ে জখম করে। আজাদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে সাইফুল ও কালাম পালিয়ে যায়। পরে আজাদকে উদ্ধারকরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আজাদের শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)