আলমডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-07 ইং
আলমডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলী খাতুন (৩৫) আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে এ ঘটে। মাত্র পাঁচদিনের ব্যবধানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক গৃহবধূর মৃত্যু হলো। ইতোপূর্বে গত ৩০ এপ্রিল অনুরূপভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ঝড়ের কারণে নওদা পাঁচলিয়ার আসলাম উদ্দীনের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে বাড়িতে কাজ করার সময় মুরগির ঘরের টিনের চালে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন গৃহবধূ বেলী খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত বেলী খাতুন ছিলেন চার কন্যাসন্তানের জননী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)