গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-07 ইং
গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয় তাঁদেরকে গাঁজাসহ আটক করেন। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার নওদাপাড়ার মৃত আজিবর মণ্ডলের ছেলে ফয়জুল ইসলাম (৩৮), একই এলাকার আত্তাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৯) এবং সদর উপজেলার দিননাথপুর মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে কুরবান আলী বকুল (৪৩)। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক শাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে ফয়জুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটককৃত আব্দুর রশিদের স্বীকারোক্তিতে তাঁর ঘর তল্লাশি চালিয়ে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। অপর দিকে, গতকাল বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দীননাথপুর গ্রামের বকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটককৃত বকুলের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)