ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ পর্যালচনা সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় তিনি প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় সরকার ঘোষিত লকডাউন শতভাগ বাস্তবায়ন, জনসাধারণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনা সমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইন-শৃংখলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।’ একই সঙ্গে তিনি উপস্থিত সকলের সুস্থতা কামনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দ্বায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, কোর্ট ইন্সপেক্টর, টিআই-১ (প্রশাসন), আরও আই ও রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গা।
