ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রী নিহত

আপলোড তারিখঃ 2021-05-06 ইং
ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কে মাইক্রোবাসের চাপায় মিলন উদ্দিন (৩৬) নামের এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁ’র ছেলে। প্রত্যাক্ষদর্শী ইরান মণ্ডল জানান, বিকেলে মিলন স্টেডিয়ামের পাশে রংয়ের কাজ করে টাকা নেওয়ার জন্য বসেছিলেন। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রচীরের সাথে মিলনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)