প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি

আপলোড তারিখঃ 2021-05-06 ইং
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের মধ্যে শাড়ী বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে শাড়ী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শাড়ী বিতরণ করা হয়। আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। বিগত সময়েও আমরা মানুষের পাশে থেকে খাদ্য, অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছি। আগামীতে সহযোগিতা প্রদান করা হবে।’ তিনি আরও বলেন, ‘দেশ কখন করোনামুক্ত হবে, আমরা কেউই জানি না। তাই করোনা থাকবে, আমরাও থাকব ধরে নিয়েই আমাদেরকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সরকারি বিধি-নিষেধ মেনে নিজেদেরকে সুরক্ষিত রেখে চলতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম ও খন্দকার শাহ আলম মণ্টু। পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান থেকে নেতা-কর্মীদের মধ্যে দুই হাজার পিস শাড়ী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)