চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে হাত-পা ভাঙল কিশোরের

আপলোড তারিখঃ 2021-05-05 ইং
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে হাত-পা ভাঙল কিশোরের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রদিবেদক: চুয়াডাঙ্গায় ছাদ থেকে মাটিতে পরে তানভীর আলম তিতাশ (১৫) নামের এক কিশোরের একটি হাত ও একটি ভেঙ্গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তিতাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত তিতাশ দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে ও চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের আষ্টম শেণির ছাত্র। জানা যায়, গতকাল সকালে নিজ বাড়ির ছাদে রাজমিস্ত্রিদের চলমান কাজ দেখতে ওঠে তিতাশ। এসময় অসর্তকতা বসত ছাদের কর্ণারে গেলে নিচে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিতাশকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘ছাদ থেকে পড়ে তিতাশের একটি হাত ও একটি পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়াও শরীরে বিভিন্নস্তানে কেটেছিলে গেছে। তাকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)