আমঝুপিতে সড়ক দুর্ঘটনা, দম্পত্তির মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-05-05 ইং
আমঝুপিতে সড়ক দুর্ঘটনা, দম্পত্তির মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে খোকসা গ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ফারহা খাতুন (৬০) ও আব্দুস সাত্তার (৬৮) নামের এক দম্পত্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই দম্পত্তির বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে। নিহতের পরিবার জানায়, ফারহা খাতুন ক্যানসারে আক্রান্ত। রাজশাহীতে চিকিৎসা নিয়ে তিনিসহ তাঁর কয়েকজন আত্মীয় একটি মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে গাঁড়াডোব-আমঝুপি সড়ক হয়ে খোকসা শেখপাড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা সাতজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারহা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে অন্যত্র স্থানান্তর করেন। আহত আব্দুস সাত্তারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, কোমরপুর গ্রামের একই পরিবারের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে রাজশাহীতে চিকিৎসা নেওয়া শেষে একটি মাইক্রোবাসযোগে গাঁড়াডােব-আমঝুপি সড়ক হয়ে খোকসা গ্রামের ভেতর দিয়ে বাড়ি ফিরছিল। মাইক্রোবাসটি খোকসা শেখপাড়ায় পৌঁছালে, সড়ক সংস্কারের জন্য রাস্তার দুইপাশের মাটি বৃষ্টির পানিতে কাঁদার সৃষ্টি হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ক্যানসার আক্রান্ত এক নারী, দুই শিশুসহ সাতজন আহত হন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অদক্ষ চালক ও সড়কে কাঁদা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)