সংসার ফিরে পেলেন দুই সন্তানের জননী

আপলোড তারিখঃ 2021-05-04 ইং
সংসার ফিরে পেলেন দুই সন্তানের জননী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে এসপি জাহিদের মধ্যস্থতা সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মধ্যস্থতায় সুখের সংসার ফিরে পেলেন খাদিজা খাতুন নামের এক নারী। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের অবস্থিত উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে তাঁর সংসার পুনরায় জোড়া লাগে। জানা যায়, খাদিজা খাতুনের (২৫) সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামের মণ্ডলপাড়ার খোকনের ছেলে চাঁন মিয়ার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে খাদিজা খাতুনের নিকট তাঁর স্বামী চাঁন মিয়া যৌতুক দাবি করে আসছেন। যার ফলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ের গত ২ এপ্রিল খাদিজা খাতুনকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী ও তাঁর পরিবারের লোকজন মারধর করে সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পিতা-মাতাহীন অসহায় খাদিজা খাতুন তাঁর ২টি সন্তান নিয়ে দামড়হুদার উজিরপুরে তাঁর নানা আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। খাদিজা খাতুন কোথাও কোনো সাহায্যের আশ্বাস না পেয়ে অবশেষে স্বামীর সংসার করার জন্য চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ উক্ত অভিযোগটি তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এ কর্মরত নারী এএসআই মিতা রানী বিশ্বাসকে দিলে তিনি উভয়পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের প্রত্যক্ষ মধ্যস্থতায় চাঁন মিয়া (৩২) এবং খাদিজা খাতুন (২৫) দম্পতি পুনরায় সংসার করতে সম্মত হয়। ফলে উইমেন সাপোর্ট সেন্টারের কল্যাণে অসহায় খাদিজা ফিরে পেলেন তাঁর সুখের সংসার। এ ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সাধারণ সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)