চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি!

আপলোড তারিখঃ 2021-05-04 ইং
চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি! ছবির ক্যাপশন:
রুদ্র রাসেল: তীব্র তাপদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পেল মানুষ। অবশেষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ শহুর-গ্রামে বৈশাখের বৃষ্টিতে স্বস্তি মিলেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে হঠাৎ ধুলিঝড়ের পর নেমে বৃষ্টি। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা জেলাকে। দীর্ঘদিন তাপদাহ থাকার পর রাতের এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে ওঠে জেলাবাসী। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তীব্র রোদের জ্বালা জুড়াতে গতরাতে চুয়াডাঙ্গা শহরের অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে। তবে আকস্মিক এই বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ। বৃষ্টির স্বস্তির মধ্যেও চুয়াডাঙ্গায় দমকা বাতাসে বাগানে আম ঝরে পড়েছে ও গাছের ডালপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে, টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মাসের প্রথম সপ্তাহে বাড়বে কালবৈশাখী ঝড়ও। সে পূর্বাভাসকে সত্যে পরিণত করে গতকাল রাতে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে গেছে। সোমবার দিনভর খরতাপ না থাকলেও জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ছিল। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘সোমবার রাত পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। যার স্থায়িত্ব ছিল ঘণ্টাখানেকের বেশি। এ সময়ের মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৭.২ মিলিমিটার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)